• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

মেলান্দহে মিথ্যা অভিযোগ বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্য বেলাল উদ্দিন।
গতকাল রোববার একাধিক সংবাদ মাধ্যমে ইউপি সদস্যের বিরুদ্ধে “মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সোমবার (৪ মে) দুপুরে মেলান্দহ প্রেসক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় ওই ইউপি সদস্যসহ আরও দুই ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য বেলাল উদ্দিন বলেন, ছুম্মা নামে এক নারীর মাতৃত্বকালীন ভাতার জন্য কার্ড করে দেয়া হয়। তার একাউন্ট না থাকায় আমার একাউন্ট নাম্বার দেওয়া হয়। টাকা আসলে সেটা উত্তোলন করে তাকে দেওয়া হতো। সবশেষে কিছু টাকা আসলে দিতে দেরি হওয়ায় সে অভিযোগ করেছে। এখন তাকে তার পাওনা বুঝিয়ে দিয়েছি।

টাকা বুঝে পেয়ে অভিযোগ তুলে নিয়েছেন ছুম্মা বেগম। তার প্রত্যাহার পত্র থেকে জানা যায়, পূর্বে (৩০.৩.২৬ ইং) মাতৃত্বকালীন ভাতার টাকা ইউপি সদস্যের ব্যক্তিগত অ্যাকাউন্টে যাওয়ার বিষয়ে আপনার নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছিলাম। পরবর্তীতে সংশ্লিষ্ট ইউপি সদস্য জনাব বেলাল উদ্দিন বিষয়টি সমাধান করে আমার প্রাপ্য ভাতার সম্পূর্ণ টাকা ফেরত প্রদান করেছেন। বর্তমানে এ বিষয়ে য়ার কোনো অভিযোগ নেই বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা