• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

দুর্ঘটনার পর বন্ধ ফেরদৌস স্টিল, অনিশ্চয়তায় শত শত শ্রমিক

রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা। কর্মস্থল বন্ধ থাকায় নিয়মিত আয় বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক পরিবারে দেখা দিয়েছে আর্থিক সংকট। নিত্যপ্রয়োজনীয় খাবার, ঘরভাড়া, সন্তানদের পড়াশোনা ও চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন তারা।

শ্রমিকরা জানান, শিপইয়ার্ডে কাজ করেই তাদের সংসার চলত। কিন্তু দুর্ঘটনার পর ইয়ার্ডে জাহাজ কাটার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় তারা কর্মহীন হয়ে পড়েছেন। কেউ ধার-দেনা করে সংসার চালাচ্ছেন, আবার অনেকে ঘরভাড়া ও পরিবারের খরচ বহন করতে না পেরে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

গত ১৪ আগস্ট সকাল ৯টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকায় অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে ‘এমটি রাসি’ নামের একটি পুরোনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১০ শ্রমিকের মৃত্যু হয়। মর্মান্তিক ওই দুর্ঘটনার পর ইয়ার্ডে জাহাজ কাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরে নিহত ১০ শ্রমিকের পরিবারকে মালিকপক্ষের পক্ষ থেকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা করে দেওয়ার কথা জানা যায়।

তবে নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হলেও ইয়ার্ড বন্ধ থাকায় জীবিত শ্রমিকদের জীবন-জীবিকায় নতুন সংকট তৈরি হয়েছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় অনেক শ্রমিক পরিবার নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

ফেরদৌস স্টিলের বন্ধ ইয়ার্ডের শ্রমিক মো. আনিস বলেন, “দুর্ঘটনার পর থেকে আমাদের কাজ বন্ধ। আমরা এখন বেকার হয়ে পড়েছি। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। কাজ নেই, তাই বেতনও নেই। ভাড়া বাসায় থাকি, ঘরভাড়া পরিশোধ করতে পারছি না। গ্রামের বাড়িতে পরিবারের জন্যও টাকা পাঠাতে পারছি না।”

আরেক শ্রমিক মো. ইসমাইল বলেন, “শিপইয়ার্ডে কাজ করেই পরিবার চালাই। অনেকদিন ধরে ইয়ার্ড বন্ধ থাকায় খুব কষ্টে আছি। আমাদের কাজের ব্যবস্থা করা প্রয়োজন। সরকারের কাছে বিষয়টি মানবিকভাবে বিবেচনার দাবি জানাচ্ছি।”

শ্রমিকদের দাবি, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে দ্রুত শিপইয়ার্ডের কার্যক্রম চালু করা হোক। দ্রুত কার্যক্রম চালু করা সম্ভব না হলে কর্মহীন শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থান ও সাময়িক আর্থিক সহায়তার ব্যবস্থা করা হোক।

শুধু শ্রমিকরাই নন, তাদের আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলোর জীবনেও পড়েছে এর সরাসরি প্রভাব। স্থানীয়দের মতে, দীর্ঘদিন কর্মস্থল বন্ধ থাকলে শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবারও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত শ্রমিকদের জীবন-জীবিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন আমজাদ হোসেন চৌধুরী বলেন, “শিপব্রেকিং শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর সঙ্গে হাজারো শ্রমিকের জীবন-জীবিকা জড়িত। একজন শ্রমিকের মৃত্যুতে একটি পরিবার তার উপার্জনক্ষম সদস্যকে হারায়। আবার কর্মস্থল বন্ধ থাকলে জীবিত শ্রমিকদের পরিবারও হারায় তাদের নিয়মিত আয়ের উৎস।”

তিনি আরও বলেন, “কোনো কারণে ইয়ার্ডের কার্যক্রম বন্ধ থাকলে মালিকপক্ষকেও মাসে কোটি টাকা পর্যন্ত লোকসান গুনতে হয়। কোনো মালিকই চান না দুর্ঘটনা ঘটুক। ফেরদৌস স্টিলে যে ঘটনা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত। তাই উৎপাদন, ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শ্রমিকের নিরাপত্তা এবং জীবন-জীবিকার বিষয়টিও সমান গুরুত্ব পাওয়ার দাবি রাখে।”

এ অবস্থায় শ্রমিকদের দাবি, দুর্ঘটনার কারণ ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়গুলো যথাযথভাবে নিশ্চিত করে দ্রুত ফেরদৌস স্টিল শিপইয়ার্ড চালুর উদ্যোগ নেওয়া হোক। একই সঙ্গে কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সাময়িক আর্থিক সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা