• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

সাজেকে সশস্ত্র দুই গ্রুপের গোলাগুলি, আতঙ্কে জুমচাষীরা

খোরশেদ আলম / ২৮ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকের মাচালং ১৪ কিলোর পূর্বদিকে প্রুফেলাচুগ (সিজোক ঝর্না) এলাকায় জেএসএস (সন্তু লারমা) ও ইউপিডিএফ (প্রসীত খীসা) গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে গুলিবিনিময় চলছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

স্থানীয় সূত্রের দাবি, সকালে জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল ইউপিডিএফের একটি কথিত সশস্ত্র অবস্থান লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গোলাগুলির ঘটনায় ওই এলাকার স্থানীয় জুমচাষীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জুমঘরে অবস্থানরত চাষীরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন স্থানীয়রা। সংঘর্ষের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর থেকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জগপাড়া ও তারাবন এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পাওয়া যায়। শুক্রবারও পানছড়ি এলাকায় গোলাগুলির খবর পাওয়া গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। স্থানীয়দের ধারণা, পানছড়ির চলমান উত্তেজনার প্রভাব সাজেক এলাকাতেও পড়তে পারে।

দুই পক্ষের সশস্ত্র সংঘাতের কারণে পাহাড়ি এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে গোলাগুলির ঘটনা, হতাহতের সংখ্যা এবং সংঘর্ষের প্রকৃত কারণ সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা