• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

ভাটিয়ারীতে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবি নিসআর

রমিজ আলী / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় যথাস্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ ও সড়কের ফুটপাত দখল মুক্ত করা সহ ৬ দফা দাবী জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহন করে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম মিয়া।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে, ভাটিয়ারী এলাকায় দু্র্ঘটনায় প্রতিরোধে দক্ষিণ পাশ থেকে সরিয়ে, ভাটিয়ারী সরকারি প্রাথমিকবিদ্যালয়ের এর পাশে ফুটওভার ব্রিজ নির্মাণ করা, মহাসড়কের উভয় পাশে, ভাসমান দোকান ও ফুটপাত দখলমুক্ত করা, বাস কাউন্টার জনবহুল এলাকা থেকে অন্যত্র জায়গায় স্থানান্তর করা, মাদামবিবির শাহ জাহান উচ্চ বিদ্যালয়, কদমরসুল, বানুবাজার মাদ্রাসা ও জলিল বাজারের সামনে জেব্রাক্রসিং করা। ভাটিয়ারী ইউনিয়ন অন্তর্ভুক্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উভয় পাশে উল্টোপথে সিএনজি, অটোরিকশা সহ থ্রি হুলার যানবাহন চলাচল বন্ধ করা, ভাটিয়ারী ইউনিয়ন অন্তর্ভুক্ত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উভয় পাশে নির্দিষ্ট স্থানে পার্কিং এর সুব্যবস্থা করা।

নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ভাটিয়ারী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন (আসিফ), সিঃ সহ-সভাপতি মোঃ মানিক হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আইমানুল ইসলাম সাদমান স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা