• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

নিরাপত্তাহীনতায় পর্যটকশূন্য সাজেক, লোকসানে হাজারো মানুষ

খোরশেদ আলম / ৩১ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র সাজেক উপত্যকায় আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলা দীর্ঘস্থায়ী সংঘাত ও লাগাতার অবরোধে চরম স্থবিরতা নেমে এসেছে। নিরাপত্তাঝুঁকি ও দফায় দফায় সহিংসতার কারণে থমথমে অবস্থায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সাজেক থেকে জেএসএসের সশস্ত্র গোষ্ঠী অপসারণের দাবিতে ইউপিডিএফের সমর্থিত সাজেক গণঅধিকার রক্ষা কমিটি এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে সেখানে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ চলছে। টানা এই অবরোধের ফলে সাজেক ও এর আশপাশের যোগাযোগ ব্যবস্থা প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে। যদিও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও পণ্য পরিবহনের সুবিধার্থে মাঝে মাঝে সীমিত সময়ের জন্য অবরোধ শিথিল করা হচ্ছে, তবুও সামগ্রিক কার্যক্রমে এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। দীঘিনালা, বাঘাইহাট ও সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ও পিকেটিংয়ের মাধ্যমে অবরোধ কর্মসূচি পালিত হতে দেখা গেছে।

গত ৩১ অক্টোবর দুপুরে সাজেকের কলাবুনিয়া ও এর আশপাশের এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) এবং প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যদের মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। যদিও এতে বড় ধরনের হতাহতের সংবাদ পাওয়া যায়নি, তবে এই রক্তক্ষয়ী সংঘাতের জেরে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে গত সেপ্টেম্বরেও গোলাগুলির ঘটনায় এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছিল। বারবার এ ধরনের সশস্ত্র সংঘর্ষের ফলে স্থানীয় সাধারণ পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা চরমে পৌঁছেছে।

বর্তমান সময়টি সাজেক ভ্রমণের জন্য প্রধান পর্যটন মৌসুম হলেও নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে গত ২২ অক্টোবর থেকে সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি রেখেছে রাঙামাটি জেলা প্রশাসন। পর্যটক না থাকায় সাজেকের ১৫৩টি রিসোর্ট-কটেজ, ১৯টি রেস্তোরাঁ এবং স্থানীয় দোকানপাট ও জিপ-মাহিন্দ্র পরিবহন খাত পুরোপুরি অচল হয়ে পড়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, প্রতিদিন এই খাতে কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে, যার ফলে হাজারো পর্যটনকর্মী ও শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন।

যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় সাজেকের স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য (মিষ্টিকুমড়া,কলা, শাকসবজি ইত্যাদি) বাইরে নিয়ে বিক্রি করতে পারছেন না। এর পাশাপাশি এলাকায় জরুরি ওষুধ ও নিত্যপণ্যের সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাজেক থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। তবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এই দীর্ঘস্থায়ী সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান এবং দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা