• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

​পরশুরামে জাতীয় যুব দিবস উপলক্ষে সম্মাননা প্রদান

সবীর আহমেদ ভূঁইয়া ফোরকান / ৩২ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরশুরামে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব সংগঠনের নিবন্ধন সনদপত্র বিতরণ, সম্মাননা প্রদান এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) বেলা ১০টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) এস এম শাফায়েত আখতা নূর এর সভাপতিত্বে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অজয় চন্দ্র দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা জামান, উপজেলা সমবায় কর্মকর্তা নাহিদা নাসরিন, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুল হক মজুমদার, বিআরটিবির চেয়ারম্যান আবু তালেব রিপন, প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান, সিনিয়র সহ-সভাপতি সবির আহমেদ ফোরকান, স্থানীয় উদ্যোক্তা চুমকি কর্মকার।

উপজেলার শ্রেষ্ঠ ২টি যুব সংগঠককে পুরস্কৃত করা হয় ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব, ফ্রেন্ডস ডোমার ক্লাব।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা, প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজকে দেশের সম্পদে পরিণত করতে হবে। যুবকদের মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতাকে কাজে লাগাতে পারলে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

এ সময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন যুব সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন যুব সংগঠনের নিবন্ধন সনদপত্র, সম্মাননা স্মারক এবং প্রশিক্ষিত ও আত্মকর্মসংস্থানমুখী যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা