• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্তের দাবি ‘শিক্ষা শিল্পের ঐকতান’: ইবিতে কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ও আটা বিতরণ অদম্য মেধাবী নিরবের চোখে বুয়েট, পথে বড় বাধা আর্থিক সংকট চৌহালীতে বেতিল হাট ও বাজার বনিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে

স্বনির্ভরতার লক্ষ্যে মানিকগঞ্জে ১৪ পরিবারকে ছাগল প্রদান

আজহার হোসেন / ১৮ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আয়বর্ধন কর্মসূচির আওতায় মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের দুই গ্রামের ১৪টি পরিবারকে দুটি করে মোট ২৮টি ছাগল দেওয়া হয়েছে। বাংলাদেশ এনজিও ফেডারেশনের আর্থিক সহায়তায় এই ছাগল বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করে বেসরকারি সংস্থা-অ্যাসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (আরব)।

৩০শে সেপ্টেম্বর ২০২৬হং বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকায় আরব কার্যালয়ে আয়োজিত বিনামূল্যে ছাগল বিতরণ ও ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এ ছাগল তুলে দেন মানিকগঞ্জ জজকোর্টে অ্যাডভোকেট  আ ফ ম নূরতাজ আলম বাহার(পিপি), অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরব সংস্থার নির্বাহী পরিচালক নুরতাজ আলম নিশুর। ছাগল বিতরণ ও ওরিয়েন্টেশন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন এবং জেলা বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাসুমা খান মুক্তি, জেলা স্কাউট নেতা সরকার রহমানসহ আরব সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা