• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Headline
প্রিজণ ভ্যানে ওঠার সময় মেজর আখতারুজ্জামানের “ইনকিলাম জিন্দাবাদ” স্লোগান বর্ণাঢ্য আয়োজনে নোবিপ্রবিতে ৪র্থ ন্যাশনাল সায়েন্স ফেস্টের উদ্বোধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও ভাইরাল, আটক ছাত্রলীগের দুই নেতা লালমনিরহাট ও রংপুরে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ আর মাত্র ১১ দিন, শেষ মুহূর্তের ব্যস্ততায় প্রতিমা শিল্পীরা রাউজানের হলদিয়ায় ১৩ তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা-২৬’ সম্পন্ন আজ ২ অক্টোবর ২০২৬ বাদ জুম্মা শহীদ হাদী চত্বর শাহবাগ ঢাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মান্দারীতে জুলাই বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উঠান বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম পাঠান, কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন

যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী: তেল-গ্যাস নীতিতে থাকবে ধারাবাহিকতা

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মালিকুজ্জামান. 

৫ আগস্টের পর দেশের মানুষ বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা রাতারাতি বদলে যায়নি। তাই জ্বালানি ও তেল-গ্যাস নিয়ে সরকারের নীতিতে ধারাবাহিকতা থাকবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় যশোর জেলা প্রশাসকের সভাকক্ষ মিত্রাক্ষরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আশেক হাসান।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, তেল-গ্যাসের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি বিভিন্ন ভবনে সোলার প্যানেল স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে বিদ্যুৎ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জ্বালানি সাশ্রয় ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার।

আসন্ন বড় পূজা ঘিরে নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিত পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। কোথায় কতগুলো মণ্ডপ হচ্ছে এবং কোথায় কী ধরনের নিরাপত্তা প্রয়োজন, তা আগেই পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইটভাটা প্রসঙ্গে শেখ ফরিদুল ইসলাম বলেন, যেসব ইটভাটা এখনো নিয়মের আওতার বাইরে রয়েছে, সেগুলোকে নিয়মের আওতায় আনার বিষয়ে সরকার কাজ করছে। পরিবেশের জন্য ক্ষতিকর এবং নিয়ম না মেনে পরিচালিত ইটভাটাগুলো বন্ধ করে দেওয়ার কথাও জানান তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার খোকন, পৌর প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, এসআরবি যশোর ক্যাম্প কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স, বিজিবির কর্মকর্তারা, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সিভিল সার্জন মাসুদ রানা, মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমেদ জাহাঙ্গীর ফেরদৌস সুমনসহ জেলার ৯ থানার অফিসার ইনচার্জরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা