• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline
আর মাত্র ১১ দিন, শেষ মুহূর্তের ব্যস্ততায় প্রতিমা শিল্পীরা রাউজানের হলদিয়ায় ১৩ তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা-২৬’ সম্পন্ন আজ ২ অক্টোবর ২০২৬ বাদ জুম্মা শহীদ হাদী চত্বর শাহবাগ ঢাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মান্দারীতে জুলাই বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উঠান বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম পাঠান, কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীর পথরোধ করে টাকা ছিনতাইয়ের অভিযোগ অপসংস্কৃতি প্রতিরোধ ও প্রতিভা বিকাশের লক্ষ্যে ধুনটে আজাদ শিল্পীগোষ্ঠী মাদকমুক্ত বাঘা গড়তে ফুটবল একাডেমী, উদ্বোধন করলেন এমপি চাঁদ স্বল্পনন্দন কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে তৃতীয় বার্ষিক প্রীতিভোজ

রাউজানের হলদিয়ায় ১৩ তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা-২৬’ সম্পন্ন

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, রাউজান চট্টগ্রাম:

আওলাদে রাসুল (সঃ), সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ্ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর পৃষ্ঠপোষকতায়, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (DIRI) এর ম্যানেজিং ট্রাস্টি ও নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে ১৩তম গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ চট্টগ্রাম জেলা ও মহানগরের ৩৭ টি কেন্দ্রে বিভিন্ন বিদ্যালয়ের ৪র্থ থেকে ৮ম শ্রেণী এবং কারিগরি ৯ম-১০ম শ্রেণির ২১হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। মাইজভান্ডারী ফাউন্ডেশনের আয়োজনে, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট এবং মাইজভান্ডারী ফাউন্ডেশন বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত পরীক্ষায় রাউজান উপজেলায় ৫টি কেন্দ্রে প্রায় ৪হাজার শিক্ষার্থীর স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন। তারই ধারাবাহিকতায় হলদিয়া ইউনিয়নস্থ হযরত এয়াছিন শাহ্ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে প্রায় ৭শ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। ২রা অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১১টায় সম্পন্ন হয়। এসময় এয়াছিন শাহ পাবিলক স্কুল কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক মোঃ ফারুক উদ্দিন, সচিব আরিফ কাইসার মিজান ও সদস্য সচিব মোঃ আমান উল্লাহর সার্বিক সহযোগিতায় কেন্দ্র পরিদর্শনে আসেন কিউসি গ্রুপের নির্বাহি পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জে এ এম ইকবাল হাসান, গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চিফ কো-অডিনেটর হাফেজ ক্বারী মাওলানা মোবারক আলী হোসাইনী, বিশিষ্ট সমাজসেবক মোসলেহ উদ্দিন, সৈয়দ মোঃ কামাল উদ্দিন, মহিউদ্দিন জীবন, ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ কামাল মিয়া, কেন্দ্র প্রধান ও হযরত এয়াছিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দীন, কেন্দ্র সচিব মোঃ আশরাফুজ্জামান, হল সুপার মোস্তাফিজুর রহমান চৌধুরী, ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ।
এসময় আরো উপস্থিত থেকে পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন শাহ এমদাদীয়া এয়াছিন নগর শাখার সভাপতি নুর রহমান চৌধুরী, উত্তর সর্তা শাখার সভাপতি আরফর রহমান, দারুত্বায়ালীম সম্পাদক মাওলানা নুরুল আলম চৌধুরী, হলদিয়া দায়রা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার হেলাল উদ্দিন, বৃক্ষভানুপুর শাখার সভাপতি মোঃ বাবুল, পশ্চিম ডাবুয়া শাখার মোঃ আরিফুল ইসলাম, নাসিরুদ্দিন ইলিয়াস, নুর উদ্দিন সুমন, মোঃ কামাল, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, আবির কাউসার রাব্বি সহ অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, এর আগেগত ১৮ই সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম জেলা ব্যতিত অন্যন্যা জেলায় ৩৩টি কেন্দ্রে ৮হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা