জুনায়েদ হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের ৮নং মান্দারি ইউনিয়নে জুলাই বর্ষপূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ০২ অক্টোবর ২০২৬ (শুক্রবার) বিকালে ৮নং মান্দারি ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।
তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার এবং সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এ খেলায় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরোয়ার হোসেন, শহর কলেজ সম্পাদক।
এ সময় ৮নং মান্দারি ইউনিয়ন ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।