ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিবি সাধারণ বরাদ্দের আওতায় ময়মনসিংহ সদর উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ময়মনসিংহ জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রোকনুজ্জামান রোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক জনাব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স, যুগ্ম মহাসচিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
অনুষ্ঠানে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের মধ্যে চেক বিতরণ করা হয়।
জেলা পরিষদের অর্থায়নে এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প স্থানীয় পর্যায়ে অবকাঠামো ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।