• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Headline
ইনার সার্কুলার রিং রোডে দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাঁচবিবি মোহাম্মদপুরে বৃক্ষরোপণ ঘুরতে এসে ভয়াবহ দুর্ঘটনা, গাছে ধাক্কা প্রাইভেটকারের নবীনগরে মারধরের পর অচেতন ব্যক্তি উদ্ধার, অবস্থা সংকটাপন্ন গোয়ালঘরের দেয়াল কেটে বিদেশি দুই গরু চুরি গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা

ময়মনসিংহে বিজ্ঞান প্রতিভা অন্বেষণে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট’

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি / ২২ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বিজ্ঞানমনস্ক, দক্ষ ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট–২০২৬’-এর জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের স্থানীয় প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে এ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলার ১৪টি উপজেলা থেকে জুনিয়র (অষ্টম–দশম শ্রেণি) ও সিনিয়র (একাদশ–দ্বাদশ শ্রেণি) গ্রুপে উপজেলা পর্যায়ে নির্বাচিত সেরা পাঁচজন করে প্রতিযোগী জেলা পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বোসন সায়েন্স ক্লাব, ময়মনসিংহের সাধারণ সম্পাদক ফেরদৌস সাগর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

প্রতিযোগিতা শেষে জুনিয়র ও সিনিয়র—উভয় গ্রুপের সেরা পাঁচজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার পাশাপাশি পরিবেশ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে চূড়ান্ত পর্বে অংশ নেওয়া সকল শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা