• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Headline
ইনার সার্কুলার রিং রোডে দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাঁচবিবি মোহাম্মদপুরে বৃক্ষরোপণ ঘুরতে এসে ভয়াবহ দুর্ঘটনা, গাছে ধাক্কা প্রাইভেটকারের নবীনগরে মারধরের পর অচেতন ব্যক্তি উদ্ধার, অবস্থা সংকটাপন্ন গোয়ালঘরের দেয়াল কেটে বিদেশি দুই গরু চুরি গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে ময়মনসিংহে প্রশিক্ষণ শুরু

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি / ২০ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও পেশাদারভাবে পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ময়মনসিংহে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি , বিপিএম-সেবা।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, প্রশিক্ষণ কোর্সের মডিউলটি পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে এ প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আরও সুষ্ঠু ও পেশাদারভাবে সম্পাদন করতে পারবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার সানজিদা আফরিন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) মো. পারভেজ আলমসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দক্ষতা, সক্ষমতা ও পেশাগত প্রস্তুতি বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা