• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Headline
জনকল্যাণে গণমাধ্যম ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠন ৪০ কেজি সিমেন্ট জব্দ পতেঙ্গায় মায়ানমারে পাচারের সময় প্রতিমা তৈরির শেষ কাজে ব্যস্ত কারিগর, উৎসবের রঙে সাজছে কালিয়াকৈর ঐতিহ্যবাহী দুই যুব সংগঠন এখন নদীভাঙনের মুখে কড়িয়া সীমান্তে তিন যুবককে পুশইন, বিজিবির পাল্টা ফেরত ভারত থেকে পুশইনের দাবি, পঞ্চগড়ে ৬ বাংলাদেশি আটক কাটাখালি ব্রিজ বন্ধ, দুর্ভোগে শত শত মানুষ আলামিন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা, মিলেছে বিস্তারিত তথ্য নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা শার্শায় প্রাণ গেল কাভার্ডভ্যান হেলপারের

নুরুল বশর চৌধুরীর বাসায় জেলা পরিষদ কর্মকর্তারা, জানালেন শুভেচ্ছা

সরওয়ার কামাল / ২১ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চিকিৎসা শেষে কক্সবাজারের নিজ বাসভবনে ফিরেছেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী। তাঁর সুস্থ হয়ে বাসায় ফেরায় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।

শুক্রবার (২৮ আগস্ট) চিকিৎসা শেষে তিনি কক্সবাজারে নিজ বাসভবনে ফেরেন। এরই ধারাবাহিকতায় শনিবার (২৯ আগস্ট) কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিস সুরাইয়া আক্তার সুইটির নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা তাঁর বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

জানা যায়, গত ৯ আগস্ট মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী। অনুষ্ঠানের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাঁকে ঢাকায় নেওয়া হয়।

ঢাকায় প্রয়োজনীয় চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি কক্সবাজারে ফিরে নিজ বাসভবনে অবস্থান করছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাঁর বাসায় গিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় কর্মকর্তা-কর্মচারীরা তাঁর দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন। পাশাপাশি তাঁরা এটিএম নুরুল বশর চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আবদুল মান্নানসহ জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

জেলা পরিষদ প্রশাসকের সুস্থ হয়ে নিজ বাসভবনে ফেরার খবরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা