• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Headline
তানোর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত রক্তের সন্ধানে ছুটে চলেন এম. এ. আমির বাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু নতুন কমিটি নিয়ে যুবদলে বিভক্তি, দুমকিতে সংঘর্ষ-ভাঙচুর নওগাঁয় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা শ্রীপুরে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা কালীগঞ্জের (জামালপুরে) জামাইয়ের হাতে শশুর খুন জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু সীতাকুণ্ডে সাগর উপকূলে অজ্ঞাত ব্যক্তির পচনশীল মরদেহ উদ্ধার কচুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কড়ইয়া প্রধান সড়ক বেহাল, চরম দুর্ভোগে জনজীবন

অভিমান করে তরুনীর আত্নহত্যা

মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ / ১২ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফাতেমা আক্তার তন্বী (২৪) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের উরিষ্যার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তন্বী ওই বাড়ির তরিকুল ইসলামের মেয়ে।
বাড়ির লোকজন জানান, তন্বী গত বছর ২০২৫ইং সনে স্নাতক পাস করেন। অবিবাহিত হওয়ার কারনে বাপের বাড়িতেই থাকতো। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই সময় মায়ের সঙ্গে মনোমালিন্য ও ঝগড়া হতো।

শুক্রবার গভীর রাতে কোন এক সময় তন্বী নিজ কক্ষের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। পরে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে না। এ ঘটনায় আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা