• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Headline
তানোর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত রক্তের সন্ধানে ছুটে চলেন এম. এ. আমির বাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু নতুন কমিটি নিয়ে যুবদলে বিভক্তি, দুমকিতে সংঘর্ষ-ভাঙচুর নওগাঁয় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা শ্রীপুরে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা কালীগঞ্জের (জামালপুরে) জামাইয়ের হাতে শশুর খুন জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু সীতাকুণ্ডে সাগর উপকূলে অজ্ঞাত ব্যক্তির পচনশীল মরদেহ উদ্ধার কচুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কড়ইয়া প্রধান সড়ক বেহাল, চরম দুর্ভোগে জনজীবন

নদীতে ডুবে ৫ কন্যা শিশুর মৃত্যু

মেহেদী হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি; / ১২ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মরা নদীতে ডুবে পাঁচ কন্যার শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগষ্ট) দুপুর পৌনে একটার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অত্র ইউপির সদস্য মোঃ মজিবুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ নিশ্চিত করেছেন।

নিহত শিশুরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজামউদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।

জানা যায়, সদর চাঁপাইনবাবগঞ্জে দেবীনগর ইউনিয়ন চর চাকলা মরা নদীর ধারে বন্যার পানিতে গোসল করত গিয়ে একসাথে ৫ জন মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

ইউপি সদস্য মজিবুর বলেন, বেলা পৌনে একটার দিকে মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থি হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা