• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline
ডিবির সাঁড়াশি অভিযানে সিলেটে দুই হোটেল সিলগালা, গ্রেপ্তার ১০ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা এসএসসি-দাখিলে সফল শিক্ষার্থীদের কালীগঞ্জে সংবর্ধনা শিবগঞ্জে জমিতে মাটি ভরাটে বাধা দেওয়ায় মারধর, পায়ের হাড় ভাঙার অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর ইউনিয়নে ফরাস উদ্দিনের গণসংযোগ

মধুপুরে সড়ক দুর্ঘটনা: টং দোকানে বাস ঢুকে নিহত ১, আহত ২

হাফিজুর রহমান,মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ৭৪ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি টং দোকানে ঢুকে পড়ায় এক ব্যক্তি নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার ময়মনসিংহ থেকে বগুড়াগামী ‘নিরাপদ সৌরভ’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাকরাইদ মেইন রোড দিয়ে যাওয়ার সময় গারোবাজার রোড সংলগ্ন একটি টং দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। এতে বাসের ধাক্কায় দোকানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই টং দোকানে বসে থাকা বেচুয়া (৫৫) নামে এক মুচি নিহত হন। এ সময় দোকানে থাকা ঝালমুড়ি বিক্রেতা আক্কাস এবং এক অজ্ঞাতপরিচয় অটোচালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

মধুপুর থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা