• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Headline
দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির তিনদিনের কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠিত লামায় কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্ততায় বন্যা সচেতনতা সভা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন পরশুরামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বীর উজলীতে স্কুলছাত্র নিখোঁজ, রক্তমাখা পোশাক উদ্ধার কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় আখাউড়ার খড়মপুর মাজারের দানবাক্স গুণে মিলল ১ কোটি ৩ লাখ টাকার বেশি হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তেঁতুলিয়ায় পূবালী ব্যাংকের CSR উদ্যোগে কম্পিউটার লিটারেসি সেন্টার উদ্বোধন সংকীর্ণ খালে বালুবাহী বড় জাহাজ, আতঙ্কে নগরকান্দার নাউডুবির মানুষ

ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড, জামিনের পর দ্রুত কারামুক্তির সুযোগ

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর কারাগার থেকে আসামিদের দ্রুত মুক্তির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে চালু হয়েছে অনলাইন ই-বেইল বন্ড (e-Bail Bond) সেবা। এর মাধ্যমে জামিন সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সচিবালয় থেকে ঠাকুরগাঁওসহ দেশের ১২টি জেলায় একযোগে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
নতুন এ অনলাইন সেবার ফলে আদালত থেকে জামিনের আদেশ দেওয়ার পর বেইল বন্ড দাখিল ও সংশ্লিষ্ট নথিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে সময় কমবে। এতে জামিনপ্রাপ্ত ব্যক্তিদের কারাগার থেকে মুক্তির প্রক্রিয়াও আগের তুলনায় দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, ই-বেইল বন্ড চালুর ফলে জামিন সংক্রান্ত কার্যক্রমে দীর্ঘসূত্রতা কমবে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা