• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Headline
স্বপ্নের রাস্তা গড়ছে জনগণ: নবীনগরের মধ্যপাড়ায় বালি ভরাটের আকুল আবেদন মামলা তুলে না নেওয়ায় ইসলামি যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ ভুরুংগামারীতে পুলিশ-বিজিবির অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ যুবক আটক নামাজের প্রতি আমৃত্যু অনুরাগ-শুক্রবার ভোরে না ফেরার দেশে মোঃ মজিবর রহমান(বৈশাখু) মৌলভীবাজারের বাবার হৃদয়বিদারক আর্তনাদ-“আমার মতো ভুল করবেন না” পীরগাছায় বাড়িতে ঢুকে বিধবা নারী ও ছেলেকে পিটিয়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মালামাল আটক সিংড়ায় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অভিভাবক সমাবেশ মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান ও পরিবেশ পর্যবেক্ষণে ইউএনও নীলফামারীতে ১৬ জন সরকারি প্রাথমিক শিক্ষকের বদলি

পানিতে ডুবে পঞ্চগড়ের শিবিরকর্মী হাফেজ মোহাম্মদ তাজুল ইসলামের মর্মান্তিক মৃত্যু

মো:মামুন রহমান আটোয়ারী, পঞ্চগড় প্রতিনিধি ; / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

পঞ্চগড়ের বোদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামাদারপাড়া-কলাপাড়া গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কর্মী  হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম (১৮) পানিতে ডুবে মর্মান্তিকভাবে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) আনুমানিক দুপুর ২টার দিকে ঠাকুরগাঁওয়ে তার ফুফুর বাসায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম বোদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলাপাড়া গ্রামের বাসিন্দা জয়নুল ইসলামের ছেলে।
তার এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পঞ্চগড় জেলা শাখা।
মঙ্গলবার এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা সভাপতি রাশেদ ইসলাম ও সেক্রেটারি মোহিব্বুল্লাহ মোহিব বলেন, “হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম একজন সৎ, কর্মঠ ও নিবেদিতপ্রাণ কর্মী। ইসলামী আন্দোলনের ময়দানে ছাত্রসমাজের মাঝে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে তার ত্যাগ ও অবদান সংগঠন চিরকাল স্মরণ রাখবে।”
তারা আরও বলেন, “মহান আল্লাহ তা’য়ালা ইসলামের জন্য তার সকল খেদমত কবুল করুন এবং তার জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।”
হাফেজ মোহাম্মদ তাজুল ইসলামের অকাল মৃত্যুতে তার পরিবার, স্বজন ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা