• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Headline
ডিবির সাঁড়াশি অভিযানে সিলেটে দুই হোটেল সিলগালা, গ্রেপ্তার ১০ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা এসএসসি-দাখিলে সফল শিক্ষার্থীদের কালীগঞ্জে সংবর্ধনা শিবগঞ্জে জমিতে মাটি ভরাটে বাধা দেওয়ায় মারধর, পায়ের হাড় ভাঙার অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর ইউনিয়নে ফরাস উদ্দিনের গণসংযোগ

চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ, চাঁদপুর / ১৯ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

স্বাস্থ্যসেবায় অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালটিতে ঝটিকা পরিদর্শনে যান।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের চিকিৎসাসেবা এবং বিভিন্ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবার মান ও ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়মের চিত্র দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রী চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তারা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, চিকিৎসা নিতে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না—এসব বিষয়ে সরাসরি খোঁজখবর নেন তিনি।

চিকিৎসকদের নিয়মিত কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষকে কোনো ধরনের অবহেলা বা ভোগান্তির শিকার করা যাবে না। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক ডা. মাহমুদুননবি মাসুমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী আগেও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা