• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Headline
ডিবির সাঁড়াশি অভিযানে সিলেটে দুই হোটেল সিলগালা, গ্রেপ্তার ১০ মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা এসএসসি-দাখিলে সফল শিক্ষার্থীদের কালীগঞ্জে সংবর্ধনা শিবগঞ্জে জমিতে মাটি ভরাটে বাধা দেওয়ায় মারধর, পায়ের হাড় ভাঙার অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর ইউনিয়নে ফরাস উদ্দিনের গণসংযোগ

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ উপলক্ষে শহিদ পরিবারকে সম্মাননা প্রদান

পঞ্চগড় প্রতিনিধি,আনিসুর রহমান মানিক / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ উপলক্ষে শহিদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা, সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা অডিটোরিয়াম হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ হোসেন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সায়েম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম কাজল এবং বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ ফরহাদ হোসেন আজাদ হোসেন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের ত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে চেতনা সৃষ্টি হয়েছে, তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। শহিদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের যথাযথ সম্মান, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।’

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের আত্মত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁদের পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা