• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Headline
শিক্ষকের চেয়ার বসে রাজনৈতিক দলের নেতৃত্ব কাম্য নয়; একজন আদর্শ শিক্ষক পারেন আদর্শ স্কুল গড়তে হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা এসএসসি-দাখিলে সফল শিক্ষার্থীদের কালীগঞ্জে সংবর্ধনা শিবগঞ্জে জমিতে মাটি ভরাটে বাধা দেওয়ায় মারধর, পায়ের হাড় ভাঙার অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর ইউনিয়নে ফরাস উদ্দিনের গণসংযোগ বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ সরাইলে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০, গাঁজা ও ইয়াবা উদ্ধার

রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদে

Reporter Name / ৬০ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

মোঃ আবিদ হাসান উপজেলা প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ) 

 

সাফ চ্যাম্পিয়নশিপে আজ শক্তিশালী ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় এই ম্যাচটি অনেকটাই আনুষ্ঠানিকতা হলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হওয়ায় বাড়তি উত্তেজনা কাজ করছে।

 

হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য সামনে রেখে টুর্নামেন্টে নিজেদের আধিপত্য বজায় রাখতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যেই জয় ধরে রাখার পরিকল্পনা নিয়ে মাঠে নামছে লাল-সবুজের মেয়েরা।

 

রোববার (৩১ মে) গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই বহুল আলোচিত লড়াই।

 

এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ নারী দল।

 

ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তে জোর প্রস্তুতি চালিয়েছে দলটি। সকালে গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করেন ফুটবলাররা। ওয়ার্ম-আপ ও পাসিং অনুশীলনের পাশাপাশি পজেশন ধরে রাখা এবং ছোট দলে ভাগ হয়ে ম্যাচ পরিস্থিতি অনুশীলন করা হয়।

শেষ দিকে কোচ পিটার বাটলার মূলত কৌশলগত অবস্থান ও সেট-পিস পরিকল্পনা নিয়ে বিশেষ কাজ করান। দলে কোনো চোট সমস্যা না থাকায় পুরো শক্তির দল নিয়েই নামতে পারবে বাংলাদেশ।

 

ম্যাচের আগে কোচ পিটার বাটলার জানান, দলটি এখন অনেক পরিণত ও সংগঠিত ফুটবল খেলছে। তাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। ভারতের মতো আক্রমণাত্মক দলের বিপক্ষে তারা যেমন রক্ষণ সামলাতে পারে, তেমনি সুযোগ পেলে গোল করতেও পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা