• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখনন কর্মসুচির উদ্বোধন করেন এমপি আনোয়ারুল ইসলাম

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

মোঃআমিনুর রহমান ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ঝুকিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ মে) দুপুরে খাল পুনঃখনন কর্মসুচির উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক তারেকের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কচাকাটা-ভূরুঙ্গামারী থানার সার্কেল এএসপি মুনতাসির মামুন, বিএনপির উপজেলা আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুগ্মআহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা , সিনিয়ার সদস্য কাজী নিজাম উদ্দিন ও জামায়াতের উপজেলা শূরা সদস্য ফেরদৌস হোসেন, সহকারি সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ।
প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ বিশিষ্ট খাল খননসহ২টি বক্স কালভার্ট, ১টি কাঠের সেতু, উভয় তীরে বৃক্ষ রোপন ও পানি সেচ পাইপ বসানো হবে। প্রকল্পটির সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫১লাখ ৫৩ হাজার ৯শত ৯৫ টাকা।
উপজেলার ভূরুঙ্গামারী সদর, পাথরডুবী ও তিলাই এই তিনটি ইউনিয়নের কোল ঘেষে বয়ে গেছে ঝুকিয়া খাল। স্থানীয়দের ভাষ‍্য প্রকল্পটি স্বচ্ছতার সহিত বাস্তবায়ন হলে এলাকার কৃষি,মৎস্য চাষ, পানি সেচ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা