• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক
খুলনার খানজাহান আলী থানাধীন শিরোমণি এলাকায় জুয়ার আসরের সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোঃ মোশারেফ হোসেনের ওপর ভয়ভীতি, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ৪৯৩) দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খানজাহান আলী কলেজ মাঠে আয়োজিত ঈদ মেলাকে কেন্দ্র করে সেখানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর পরিচালনার অভিযোগ ওঠে। স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে কথিত ওই জুয়ার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিযুক্ত রেজাউল হক, যিনি শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি হিসেবে পরিচিত।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ মোশারেফ হোসেন অভিযোগ করেন, গত ০৯ মে ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে শিরোমণি বাজার বণিক সমিতির অফিসের সামনে রেজাউল হক তাকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং “সংবাদ প্রকাশের ফল ভোগ করতে হবে” বলে প্রাণনাশের হুমকি দেন। ঘটনাস্থলে স্থানীয় ব্যবসায়ী ও বণিক সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলামসহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
সাংবাদিক মহলের দাবি, সত্য সংবাদ প্রকাশ করায় একজন সাংবাদিককে এভাবে হুমকি দেওয়া শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে কলম ধরায় সাংবাদিকদের ভয়ভীতি দেখানো গণতন্ত্র ও আইনের শাসনের জন্য অশনিসংকেত।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে এবং হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একইসাথে সাংবাদিক মোশারেফ হোসেনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা