• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Headline
বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মালামাল আটক সিংড়ায় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অভিভাবক সমাবেশ মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান ও পরিবেশ পর্যবেক্ষণে ইউএনও নীলফামারীতে ১৬ জন সরকারি প্রাথমিক শিক্ষকের বদলি কালীগঞ্জে শোকের ছায়া, সাবেক জেলা পরিষদ সদস্য নান্নুর দাফন সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বড় চালান জব্দ নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় ‘সবুজ উৎসব-২০২৬’ রায়পুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা পটিয়া কলেজিয়েট স্কুল এন্ড কলেজের দায়িত্বে নতুন এডহক কমিটি গৌরীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

উজলী দিঘীরপাড় জে.ইউ. আলিম মাদ্রাসায় দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: আবু সাইদ আহমদ; / ৪৪ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

গাজীপুরের কাপাসিয়ায় উজলী দিঘীরপাড় জে.ইউ. আলিম মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জহিরুল ইসলাম (বাবু)
তাঁর বক্তব্যে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতকার্য সকল ছাত্র-ছাত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফল।
তিনি বলেন, “আজকের এই অর্জন তোমাদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ফলাফলকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে নিতে হবে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার ও নৈতিক মূল্যবোধ মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের চরিত্র, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রতি নজর দিতে হবে।
মো. জহিরুল ইসলাম (বাবু) আরও বলেন, উজলী দিঘীরপাড় জে.ইউ. আলিম মাদ্রাসা শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি আদর্শ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাসুদ মিয়া, মো. আব্দুল বাতেন ও মো. আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা হেলাল উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম ও শ্রাবনী আহমেদ মনিকা।
পরে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা