• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

ফরিদপুরের মধুখালীতে গাজনা ইউনিয়ন জামাত যুব বিভাগের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পার্থ রায় স্টাফ রিপোর্টার মধুখালী / ৪২ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

১৪ই আগস্ট শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজনা ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলাটি বিকাল ৩ ঘটিকার সময় গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনাল ম্যাচের,পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আব্দুল ওহাব মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা (এম.পি)
গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনপ্রিয় নেতা মোহাম্মদ রেজাউল করিম ঝুটুর সার্বিক পরিচালনায় ও দিকনির্দেশনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মধুখালী উপজেলা জামায়াত ইসলামের আমির মোহাম্মদ আলিমুজ্জামান, পৌর আমির মোঃ রেজাউল করিম, গাজনা ইউনিয়ন শাখার আমির মাওলানা মোঃ গোলাম মোস্তফা, রায়পুর ইউনিয়ন আমির,মোঃ মৌলভী আলী আকবর, আশাপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলিমুজ্জামান,গাজনা যুব বিভাগ শাখার সভাপতি মোহাম্মদ ইলিয়াস শেখ, খেলা ও মঞ্চ পরিচালনা করেন, জামায়াত ইসলাম গাজনা শাখার সাধারণ সম্পাদক মো:ওহিদুল ইসলাম,খেলায় ধারাভাষ্য প্রদান করেন জনপ্রিয় ভাষ্যকর চঞ্চল চক্রবর্তী।
গাজনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আশাপুর বনাম গাজনা ৭ নং ওয়ার্ড এই দুটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় ৩ /১ গোলের ব্যবধানে গাজনা ৭ নং ওয়ার্ড বিজয় লাভ করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডঃ মোঃ ইলিয়াস মোল্লা সহ অন্যান্য অতিথিবৃন্দ।
হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা