• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
ঝিনাইদহে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল কৃষকের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘দৈনিক আমাদের কথা’র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রাষ্ট্রের টাকার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পেট্রোলসদ্যৃশ তরল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা, রাজশাহী মেডিক্যালে ভর্তি কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সভা অনুষ্ঠিত নদী বাঁচাও, দেশ বাঁচাও একজন জেলা প্রশাসক থেকে শিক্ষকেরা শিখবে কি? সাবেক শিবির কর্মী-সাথী ও সদস্যদের নিয়ে জামায়াতের সমাবেশ

কয়রায় জেলায় শিবির নেতার ওপর  হামলা

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

 

কয়রা (খুলনা) প্রতিনিধি: জিএম তারিকুল ইসলাম।
খুলনার কয়রা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা পর্যায়ের নেতা আব্দুল্লাহ আল মামুনের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি।

স্থানীয় ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, হামলার পর গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ আল মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক ও জ্ঞানহীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেদি হাসান (১৭) এবং তার বাবা জাহাঙ্গীর ওরফে ইয়ার আলী মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেলেও হামলার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পরই পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা