• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
ঝিনাইদহে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল কৃষকের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘দৈনিক আমাদের কথা’র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রাষ্ট্রের টাকার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পেট্রোলসদ্যৃশ তরল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা, রাজশাহী মেডিক্যালে ভর্তি কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সভা অনুষ্ঠিত নদী বাঁচাও, দেশ বাঁচাও একজন জেলা প্রশাসক থেকে শিক্ষকেরা শিখবে কি? সাবেক শিবির কর্মী-সাথী ও সদস্যদের নিয়ে জামায়াতের সমাবেশ

ঝিনাইদহে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল কৃষকের

এইচ এম রাহুল ঝিনাইদহ প্রতিনিধি; / ১৮ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবার হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে এ ঘটনা ঘটে।

তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে তার ভাতিজা ও চাচাতো ভাই শাকিলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চাচাতো ভাই শাকিল ক্ষিপ্ত হয়ে ধারালো দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে তবিবার হোসেনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তবিবার হোসেনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান, ঘটনার পর অভিযুক্ত চাচাতো ভাই ও ভাতিজা পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা