• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

অবৈধ ড্রেজার মেশিন জব্দ

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

 

মোঃ জুয়েল কাজী প্রতিনিধি নগরকান্দা ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা বিলে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি কোনো অনুমোদন ছাড়াই শশা বিলে ড্রেজার মেশিন বসিয়ে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন খবরের ভিত্তিতে শুক্রবার বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি প্রত্যক্ষ করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয় এবং অভিযান সময় একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল হাসান বলেন, “সরকারি অনুমোদন ছাড়া ড্রেজার দিয়ে বালু উত্তোলন পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। নিয়ম অমান্য করে যারা এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা