• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline
হাতিয়ার চরকিংয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অবৈধ পার্কিং বিরোধী অভিযান; ৭টি সিএনজি জব্দ ও কারাদণ্ড ১ বাংলাদেশ-নেপালের সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে রাষ্ট্রদূতের নতুন প্রস্তাব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, ফেনীর শ্রেষ্ঠ পরশুরাম মডেল থানা এসএসসি-দাখিলে সফল শিক্ষার্থীদের কালীগঞ্জে সংবর্ধনা শিবগঞ্জে জমিতে মাটি ভরাটে বাধা দেওয়ায় মারধর, পায়ের হাড় ভাঙার অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর ইউনিয়নে ফরাস উদ্দিনের গণসংযোগ বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ সরাইলে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০, গাঁজা ও ইয়াবা উদ্ধার মুক্তাঞ্চল প্রেসক্লাব’-এর ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঈদুল আজাহা শেষে কর্মস্থলে ফিরছে নিজ নিজ গন্তব্যস্থলে মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ,উপচে পড়া যাত্রীদের ভিড় 

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

পবিত্র ঈদ-উল-আজহার দীর্ঘ ছুটি শেষে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে গাজীপুর সহ ঢাকা। পোষাক কারখানা ও অফিস-আদালত খোলায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ, ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে নগরজীবন এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। গাজীপুর আগের চেনা ব্যস্ত রূপে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৪জুন)বিকালে গাজীপুর, চন্দ্রা, কালিয়াকৈর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, ঈদের ছুটির সময়কার নির্জনতা অনেকটাই কেটে গেছে। প্রধান সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও গণপরিবহনের উপস্থিতি বেড়েছে। বিভিন্ন বাসস্ট্যান্ডে অফিসগামী মানুষের আনাগোনাও দেখা গেছে। তবে স্বাভাবিক কর্মদিবসের তুলনায় যাত্রী ও পথচারীর সংখ্যা এখনও কম।

 

চন্দ্রা এি মোড়এলাকায় রুটে চলা ভিক্টর ক্লাসিক বাসের চালকের সহকারী সোহেল বলেন, ঈদের আগে যেমন ভিড় থাকে এখনো সেই অবস্থা হয়নি। আজ অফিস খোলার কারণে কিছুটা চাপ বেড়েছে। তবে অনেক সিট খালি নিয়েই গাড়ি চালাতে হচ্ছে। মনে হয় আরও কয়েকদিন লাগবে পুরোপুরি স্বাভাবিক হতে।

গাজীপুর এলাকায় একটি বাসের চালাক মামুন ইসলাম বলেন, রাস্তায় গাড়ি বেড়েছে, কিন্তু যাত্রী সেই তুলনায় বাড়েনি। অনেক মানুষ এখনো গ্রামের বাড়িতে আছে। আজও বিভিন্ন জেলা থেকে মানুষ ঢাকায় ফিরছে। সপ্তাহের মাঝামাঝি সময় থেকে যাত্রী আরও বাড়বে।

 

চন্দ্রা এি মোড়ে অপেক্ষমাণ ভিআইপি ২৭ পরিবহনের সুপারভাইজার আব্বাস উদ্দিন বলেন, গত তিন-চার দিনের তুলনায় আজ সড়কে যানবাহনের চাপ অনেক বেশি। তবে ঢাকার আসল চেহারা এখনো দেখা যায়নি। স্কুল-কলেজসহ সব কার্যক্রম পুরোপুরি শুরু হলে তখন ব্যস্ততা আরও বাড়বে।

 

এদিকে অফিসে যোগ দিতে আসা কয়েকজন চাকরিজীবীরা জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরলেও গাজীপুর এখনো কিছুটা ফাঁকা লাগছে। অনেক সহকর্মী ছুটি বাড়িয়ে নিয়েছেন। ফলে কর্মস্থল ও সড়ক দুই জায়গাতেই স্বাভাবিক সময়ের তুলনায় মানুষের উপস্থিতি কম।

পরিবহন শ্রমিকরা জানান, আগামী কয়েকদিনের মধ্যে অধিকাংশ মানুষ ঢাকায় ফিরে আসবেন। তখন গাজীপুর সড়কে যানবাহন ও মানুষের চাপ আরও বাড়বে এবং নগরজীবন আবারও তার পরিচিত ব্যস্ত ছন্দে ফিরবে।

 

এদিকে গত বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-উল-আজহা। ঈদকে কেন্দ্র পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে গাজীপুর, চন্দ্রা ছেড়েছেন লাখো মানুষ।

সকল কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেয়েছেন। ফলে গাজীপুর ঢাকা সহ অনেকটাই ফাঁকা রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা