• রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Headline
চান্দিনায় বিশেষ অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড, কারাগারে প্রেরণ।  মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার  মোল্লাহাটে শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ অনুষ্ঠিত ‎৪৯ বিজিবির অভিযানে ২৩ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক আদালতে প্রক্সি দিতে গিয়ে যুবক, মামলার বাদীকে হুমকি মনোহরদীতে অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড নবীগঞ্জে কৃষক সমসু মিয়াকে মারধর করে পঙ্গু বানিয়ে মামলা না তুললে মসজিদে নামাজ ও রাস্তা ঘাটে পেলেই হত্যার হুমকি! যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও শ্বশুরকে মারধরের অভিযোগ, গলাচিপা হাসপাতালে ভর্তি কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস,ট্রাক কভারভ্যান ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ 

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান

 আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: / ৩ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

 

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চুরি, ডাকাতি, যানজট ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়।

শনিবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, পুলিশ বিভাগের উপপরিদর্শক মনজির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, আল হাফিজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ইউএনও সুমনা আইরিন বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত সামাজিক দায়বদ্ধতা। অপরাধমুক্ত ও নিরাপদ উপজেলা গড়ে তুলতে জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “ঈদকে সামনে রেখে বাজার, পশুর হাট, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা এবং মাদক বিস্তার রোধে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত প্রশাসন ও পুলিশকে তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”

 

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন এলাকায় ছোটখাটো অপরাধ, যানজট, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

সভায় সর্বসম্মতিক্রমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

#######

আল হাফিজ

বাগেরহাট মোল্লাহাট প্রতিনিধি

মোবাঃ 01756309736

তাং ২৩/০৫/২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা