• রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Headline
চান্দিনায় বিশেষ অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড, কারাগারে প্রেরণ।  মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার  মোল্লাহাটে শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ অনুষ্ঠিত ‎৪৯ বিজিবির অভিযানে ২৩ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক আদালতে প্রক্সি দিতে গিয়ে যুবক, মামলার বাদীকে হুমকি মনোহরদীতে অবৈধভাবে মাটি কাটায় ২ জনের কারাদণ্ড নবীগঞ্জে কৃষক সমসু মিয়াকে মারধর করে পঙ্গু বানিয়ে মামলা না তুললে মসজিদে নামাজ ও রাস্তা ঘাটে পেলেই হত্যার হুমকি! যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও শ্বশুরকে মারধরের অভিযোগ, গলাচিপা হাসপাতালে ভর্তি কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস,ট্রাক কভারভ্যান ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ 

মোল্লাহাটে শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ অনুষ্ঠিত

 আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: / ১৫ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

 

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উপজেলার শুড়িগাতী এজি চার্চে “Loving Gift Box for Children” শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অপারেশন জেনারেশন-এর সহযোগিতায় এবং শুড়িগাতী আশীর্বাদ এজি স্কুল অ্যান্ড হোপ সেন্টারের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, আশীর্বাদ স্কুল অ্যান্ড হোপ সেন্টারের তত্ত্বাবধায়ক রেভারেন্ড প্রবীর মন্ডল, এরিয়া কো-অর্ডিনেটর রেভারেন্ড জেমস অসীত বিশ্বাস ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাস্টর শমুয়েল গোলদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দরভাবে গড়ে তুলতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। এ ধরনের মানবিক উদ্যোগ শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দেয় এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।”

তিনি আরও বলেন, “শুধু উপহার বিতরণ নয়, শিশুদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও সবাইকে একযোগে কাজ করতে হবে।”

পরে শিশুদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

####

আল হাফিজ

মোল্লাহাট প্রতিনিধি

মোবাইল: 01756309736

তাং ২৩/০৫/২০২৬ ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা