• শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Headline
সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লক্ষ টাকার অবৈধ মালামালসহ আটক-১ ওজনে কম চাল দেওয়ার প্রতিবাদ করলে সাংবাদিককে হুমকি, কে এই লাইনম্যান মোস্তফা সংঘবদ্ধ চক্রের হাতে সিএনজিতেই খুন হন জাহানারা বেগম; সিএনজিতে লেখা “মা বাবার দোয়া আয়াত পরিবহন।  বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে প্রাইভেটকারসহ ১১.৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩। বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে গেল গরুবাহী পিকআপ নাসিরনগরে জমে উঠেছে কোরবানির পশুর হাট, বাজারে দেশী মাঝারি গরুর চাহিদা বেশি, হবিগঞ্জের শ্রেষ্ঠ পদক নবীগঞ্জের ইউএনও ও আইন শৃঙ্খলায় বিশেষ অবদানে নবীগঞ্জ থানার ওসি মোনায়েম সম্মাননা পুরস্কার পেলেন ঈদে বাড়ি ফেরার যাত্রাপথ নিরাপদ করতে রেলওয়ের কড়া প্রস্তুতি কুমিল্লার চান্দিনায় নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন, দ্রুত বাস্তবায়নের আহ্বান।  ঈদ উপলক্ষে দোল্লাই নবাবপুরে দুস্থদের মাঝে বিনামূল্যে ১০ কেজি ভিজিএফ চাল বিতরণ। 

কুমিল্লার চান্দিনায় নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন, দ্রুত বাস্তবায়নের আহ্বান। 

এ কে এম আজাদ নিজস্ব প্রতিনিধ  / ২৫ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

এ কে এম আজাদ নিজস্ব প্রতিনিধ 

 

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর এলাকায় নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। বুধবার সকালে আয়োজিত এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত গ্যাস সংযোগ বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, “গ্যাস নিয়ে কষ্টের দিন শেষ হোক, ঘরে ঘরে গ্যাস পৌঁছাক”— এই প্রত্যাশা থেকেই সাধারণ মানুষ আজ রাজপথে নেমেছে। তারা অভিযোগ করেন, কুটুম্বপুর এলাকা থেকে প্রায় ৪০ বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহ করা হলেও মাধাইয়া ইউনিয়নসহ আশপাশের বহু এলাকায় এখনো গ্যাস সংযোগ পৌঁছেনি। ফলে স্থানীয় বাসিন্দারা নিজেদের এলাকাতেই গ্যাস সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

বক্তারা আরও বলেন, গ্যাস সংযোগ না থাকায় রান্নাবান্নাসহ দৈনন্দিন নানা কাজে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো বিকল্প জ্বালানির অতিরিক্ত ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে।

এসময় এলাকাবাসী দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে নতুন গ্যাস সংযোগের ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, আহ্বায়ক কমিটির মো. অলিউল্লাহ কোম্পানী, মাওলানা মতিউর রহমান ফরাজী, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, আয়েত আলী মোল্লা, মো. এরশাদুল হক, মো. খায়ের মৃধা, সোহেল বিন রাজ্জাক, শাহজাহান মোল্লা, রুহুল আমিন, মিজানুর রহমান এবং সদস্য সচিব কে এম জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা