• শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Headline
ওজনে কম চাল দেওয়ার প্রতিবাদ করলে সাংবাদিককে হুমকি, কে এই লাইনম্যান মোস্তফা সংঘবদ্ধ চক্রের হাতে সিএনজিতেই খুন হন জাহানারা বেগম; সিএনজিতে লেখা “মা বাবার দোয়া আয়াত পরিবহন।  বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে প্রাইভেটকারসহ ১১.৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩। বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে গেল গরুবাহী পিকআপ নাসিরনগরে জমে উঠেছে কোরবানির পশুর হাট, বাজারে দেশী মাঝারি গরুর চাহিদা বেশি, হবিগঞ্জের শ্রেষ্ঠ পদক নবীগঞ্জের ইউএনও ও আইন শৃঙ্খলায় বিশেষ অবদানে নবীগঞ্জ থানার ওসি মোনায়েম সম্মাননা পুরস্কার পেলেন ঈদে বাড়ি ফেরার যাত্রাপথ নিরাপদ করতে রেলওয়ের কড়া প্রস্তুতি কুমিল্লার চান্দিনায় নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন, দ্রুত বাস্তবায়নের আহ্বান।  ঈদ উপলক্ষে দোল্লাই নবাবপুরে দুস্থদের মাঝে বিনামূল্যে ১০ কেজি ভিজিএফ চাল বিতরণ।  ব্রাহ্মণপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন সফল উদ্যোক্তা মোঃ জালাল মিয়া।

ঈদ উপলক্ষে দোল্লাই নবাবপুরে দুস্থদের মাঝে বিনামূল্যে ১০ কেজি ভিজিএফ চাল বিতরণ। 

এ কে এম আজাদ, নিজস্ব প্রতিনিধি  / ২০ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

এ কে এম আজাদ, নিজস্ব প্রতিনিধি 

 

কুমিল্লার চান্দিনা উপজেলার ১১নং দোল্লাই নবাবপুর ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদ উল আযহা-২০২৬ উপলক্ষে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শাহাজান খান। এ সময় সংসদ সদস্য নিজ হাতে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা