• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Headline
নাসিরনগরে নিজ বাবার লালসার শিকার ১৫ বছরের কিশোরী, অভিযুক্ত বাবা আটক, চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা মধুপুরে সড়ক ভাঙ্গনরুধে ব্লক বসানোর ১৫ দিনের মধ্যেই ভেঙ্গে চুরমার দীর্ঘদিনের স্বপ্নের পূরন হতে চলছে ঠাকুরগাঁও বাঁশির জন্য। হবিগঞ্জের নবীগঞ্জে কোটি টাকা ব্যয়ে নাঈম ক্রিকেট ও ফুটবল ইনডোরের উদ্ভোধন করেন এমপি রেজা কিবরিয়া মোল্লাহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পরিষদ প্রার্থীদের নাম ঘোষণা। চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

পাঁচবিবি(জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ  / ২৩ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

পাঁচবিবি(জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ 

 

জয়পুরহাটের পাঁচবিবিতে এক ওষুধ ব্যবসায়ীকে বিজিবি কর্তৃক হয়রানিমূলক মিথ্যা মামলার দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে আটাপাড়া রেলগেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ভুক্তভোগির পরিবারের সদস্যসহ শতাধিক স্থানীয় বাজারের ব্যবসায়ী অংশ নেন।

 

এসময় স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম রব্বানী, যুবদল নেতা সাদ্দাম হোসেন ও ভুক্তভোগির পরিবারসহ স্থানীয় ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৮ মে আটাপাড়া বিজিবি ক্যাম্পের এক হাবিলদার ঔষধ কিনতে আসেন স্থানীয় আব্দুল হাকিমের দোকানে। এসময় দাম নিয়ে হাকিমের ছেলে আবু ইউসুফ ছাব্বিরের সাথে ওই বিজিবি সদস্যের কথাকাটাকাটি হয়। সেসময় বিজিবি সদস্য ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে চলে যায়। পরদিন রাত সাড়ে ১০টায় বাবা ছেলে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বিজিবি তাদের পথরোধ করে নিজেদের পকেট থেকে নেশা জাতীয় ইনজেকশন বের করে সেটি উদ্ধারের দাবি করে ক্যাম্পে নিয়ে যায়। পরে বাবাকে ছেড়ে দিলেও ছেলেকে মাদক মামলায় জেল হাজতে পাঠায়।

 

এ বিষয়ে আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারের সরকারি নম্বরে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করে নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা