পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
পার্বতীপুর প্রেসক্লাব ও ৬ জন সাংবাদিকদের নামে আদালতে দায়েরকৃত সাজানো মামলায় পিবিআই (দিনাজপুর)-এর এডিশনাল ডিআইজি মো. মাহফুজ্জামান আশরাফ এবং পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায় কর্তৃক মিথ্যা ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন দাখিলের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ মে (বুধবার) সকাল ১০টায় পার্বতীপুর প্রেসক্লাবের সংলগ্ন সড়ক, নতুনবাজার এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে পার্বতীপুর প্রেসক্লাব, দিনাজপুর।
মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করতে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যে এই উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো মামলা দায়ের করা হয়েছে। দুঃখজনকভাবে পিবিআই দিনাজপুরের এডিশনাল ডিআইজি মো. মাহফুজ্জামান আশরাফ এবং পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায় কোনো প্রকার সুষ্ঠু তদন্ত ছাড়াই একটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছেন।
বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, সত্যকে আড়াল করে সাংবাদিকদের হয়রানি করার এই অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে এই মিথ্যা ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করার জোর দাবি জানান তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
উক্ত প্রতিবাদী মানববন্ধনে পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আমাদের সভাপতি মোঃ আতাউর রহমান স্যার আরো বক্তব্য রাখেন আমার দেশ প্রতিনিধি পত্রিকার সাংবাদিক মাহফিজুর রহমান রিপন বক্তব্য রাখেন তাসকির হোসাইন বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন এম কে টেলিভিশনের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখা স্যার বক্তব্য রাখেন মোঃ আব্দুল জলিল দৈনিক ইনক্লাবের সাংবাদিক