• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: / ২৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার ফালডাঙ্গী গ্রামে জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০২ এর উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকাল ৪ টার সময় ফালডাঙ্গী মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ।
“Farmer’s Field Day on Zinc Rice BRRI dhan102” শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর। তিনি কৃষকদের উদ্দেশ্যে জিংক সমৃদ্ধ ধানের উপকারিতা, পুষ্টিগুণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলাম,উপজেলা কৃষি উপ সহাকারী শামসুজ্জামান,উপ সহকারী কৃষি কর্মকর্তা মরিয়ম, হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, আরডি আর এস, বাংলাদেশের কৃষি অফিসার আবদুল্লাহ আল বাকী
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিংক ধান মানুষের পুষ্টি ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং কৃষকদের জন্যও এটি লাভজনক ফসল। এ সময় কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে কৃষকদের মাঝে জিংক ধান চাষাবাদ, উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। আয়োজকরা জানান, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ ধানের চাষ সম্প্রসারণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা