• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত এবং খাদ্যশস্য সংগ্রহে স্বচ্ছতা বজায় রাখতে বুধবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহমদ হোসেন মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম। এ ছাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনাম হোসেন, খাদ্য বিভাগ ও কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকেরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকেরা সরাসরি লাভবান হবেন। একই সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ‘আগে আসলে আগে বিক্রয়’ নীতিতে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা দরে ক্রয় করা হবে। মে মাস থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত উপজেলার ১ নম্বর থেকে ৯ নম্বর ইউনিয়নের নিবন্ধিত কৃষকদের কাছ থেকে পর্যায়ক্রমে ধান সংগ্রহ করা হবে।

উদ্বোধনের দিন সেনবাগ পৌরসভার কৃষক নজরুল ইসলামের কাছ থেকে দুই টন বোরো ধান সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় উপস্থিত কৃষকেরা সরকারি মূল্যে ধান বিক্রির সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, “কৃষকদের কষ্টার্জিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ায় ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

স্থানীয় কৃষকেরা বলেন, বাজারে অনেক সময় ধানের ন্যায্যমূল্য পাওয়া যায় না। সরকারি এ উদ্যোগের ফলে তাঁরা সরাসরি লাভবান হওয়ার সুযোগ পাচ্ছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে চালু রাখার দাবি জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা