• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

সরকারি এডওয়ার্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

হৃদয় হোসেন নিরবঃ পাবনা প্রতিনিধি:
পাবনার ঐতিহ্যবাহী -এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৬”। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প উপস্থাপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ মেলা প্রাণবন্ত হয়ে ওঠে।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান । তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এ.এস.এম.ফরিদ । তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তিনি।

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রদীব কুমার দত্ত , গণিত বিভাগের বিভাগীয় প্রধান তাজেরুল ইসলাম , পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর আবুল হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান রুহুল আমিন , প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান জহুরুল ইসলাম , দর্শন বিভাগের বিভাগীয় প্রধান বিষ্ণ পদ সরকার , আরবি ও ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম , উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আসমাউল হাসনা ও সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক নানা উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিপণ্য, পরিবেশবান্ধব মডেল ও গবেষণামূলক উপস্থাপনা প্রদর্শন করে। বিভিন্ন স্টল পরিদর্শন করে অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিজ্ঞান গবেষণায় আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ আয়োজন কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা