• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
জমি নিয়ে দ্বন্দ্বে বন্ধ রাস্তা, দুর্ভোগে ৩০ পরিবার — দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের দীর্ঘবছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু ৫  ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হরিপুরে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত ভূতের ও জ্বীনের রাজত্ব যেন নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে তালাবদ্ধ ভবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শিশু আবিরার আবদার পূরণ করছেন প্রধানমন্ত্রী: বগা সেতু পরিদর্শনে মন্ত্রী শেখ রবিউল ইসলাম চান্দিনায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩, দুইজন মাদক মামলায় গ্রেফতার জমি নিয়ে বিরোধে সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি ঘাটাইলে ভূমি সেবা মেলার উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলায় তিন দিন ব্যাপী ভুমি সেবা মেলা

লক্ষ্মীপুরে বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

লক্ষ্মীপুর জেলাপ্রতিনিধি
‎লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় মো. মিলন হোসেন (২৫) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে কমল নগর থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার করইতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিলন চরলরেন্স ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে এবং মিলন নিজেকে চরলরেন্স ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বলে দাবি করছেন।

এর আগে গত ২০ই এপ্রিল চরলরেন্স ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোরশেদ বাদি হয়ে মিলনসহ ৫জনের বিরুদ্ধে কমলনগর থানায় মামলা করেন। ওই মামালায় মিলন এক নাম্বার আসামী। অপর আসামিরা হলেন, একই ইউনিয়নের হাফিজ উল্যাহ মন্টুর ছেলে মোশারফ হোসেন (২৭),ওয়াহেদুন নবী বিপ্লবের ছেলে মেজবাহ উদ্দিন রাতুল (২২), ছানা উল্যাহ’র ছেলে আবদুল মন্নান(২০) ও মৃত নুরনবীর ছেলে মো. জিহাদ (২০)সহ অজ্ঞাত নামা আরো ১৫ থেকে ২০ জন।

‎মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসিনা সরকার পতনের পর মিলন যুবদলের প্রভাব বিস্তার করে এলাকার নিরীহ লোকজন থেকে চাঁদাবাজি, সরকারী জায়গা দখল ও করইতলা এলাকার বিভিন্ন স্পটে জুয়ার আসর বসাতেন। ওই জুয়ার আসরসহ বিভিন্ন অপকর্মের ভাগ উপজেলার বড় বড় নেতারাও পেতেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে করইতলা এলাকায় তার সকল অপকর্মের এক জন আশ্রয়দাতা থাকলেও বর্তমান সরকারের ভাবমূতি ক্ষুন্ন হবে মনে করে মামলায় তাকে আসামি করতে দেয়নি উপরের মহলের নেতারা।
‎এ বিষয়ে মামলার বাদি চরলরেন্স ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোরশেদ বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর করইলা বাজারের এক ব্যাক্তির ছত্র ছায়ায় মিলন অনেক অপকর্মে লিপ্ত ছিলো। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তার অপকর্মে আমাদের দলের ভাবমূর্তি অনেক ক্ষুন্ন হয়েছে। ফলে নিরুপায় হয়ে মামলা করতে বাধ্য হয়ছি।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন’ মামলার প্রধান আসামি মিলনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা