• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

বারবার সতর্ক করেও বন্ধ হয়নি অনিয়ম, ফের জরিমানার মুখে “আলম বেকারি”

মঞ্জুরুল ইসলাম / ১০২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রাঙামাটির লংগদু উপজেলার বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র মাইনীমুখ বাজারে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে ‘আলম বেকারি’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী বেকারির মালিক রাশেদুল আলমকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অত্যন্ত নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে ভেজাল ও নিম্নমানের খাবার তৈরি করে আসছে বেকারিটি।

বিষয়টি নিয়ে মাইনীমুখ বাজার কমিটির সভাপতি কাসেম মেম্বার জানান, আলম বেকারি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে আসছে। এর আগেও উপজেলা নির্বাহী অফিসার তাদের জরিমানা ও সতর্ক করেছিলেন। কিন্তু প্রশাসনের নির্দেশনার কোনো তোয়াক্কা না করে তারা এসব খাবার তৈরি করে পুরো উপজেলায় সরবরাহ করছে, যা খেয়ে সাধারণ মানুষ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন বলেন, আলম বেকারি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে আসছিল, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, বেকারিটির পরিবেশ অধিদপ্তরের কোনো বৈধ ছাড়পত্র নেই। লক্ষাধিক মানুষের প্রধান এই বাজারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও ক্রেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা