• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Headline
বিদ্রোহী প্রার্থীদের ফিরিয়ে নিচ্ছে বিএনপি, নিজের অবস্থান জানিয়ে দিলেন; রুমিন ফারহানা চট্টগ্রাম সাগরিকা স্টেডিয়াম রোডে সরকারি জায়গা দখলের অভিযোগ নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা-মেয়েদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট ইবির গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ-বিদায় অনুষ্ঠিত রাজধানীর লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে রোডম্যাপের কথা জানালেন, নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতা কর্মীরা প্রান্তিক পরিবহন বাসের ধাক্কায় খালে অটোরিকশা, গুরুতর আহত ১ পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছারলেন স্পিকার, হাফিজ উদ্দিন জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ

প্রতিবন্ধী, অসুস্থ ও গৃহহীনদের অনুদান দিলেন এমপি বুলবুল

মাহিদুল ইসলাম ফরহাদ  / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ২৫ জন ব্যক্তির মাঝে বিশেষ অনুদান হিসেবে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। এতে মোট ২ লাখ ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টায় সদর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচিত উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

  • চেক বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, সমাজের দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অসচ্ছল মানুষের দুঃখ-কষ্ট লাঘব এবং জীবনমান উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন। সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন প্রয়োজনের সময় সহযোগিতা পান, সে লক্ষ্যেই অগ্রাধিকারের ভিত্তিতে অনুদান দেওয়া হচ্ছে। মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
  • অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে উপকারভোগী নির্বাচন করে প্রয়োজনের ভিত্তিতে সহযোগিতা পৌঁছে দেওয়া হলে তা তাঁদের দৈনন্দিন জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে। সমাজের অসচ্ছল মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা