প্রতিবন্ধী, অসুস্থ ও গৃহহীনদের অনুদান দিলেন এমপি বুলবুল
মাহিদুল ইসলাম ফরহাদ
/ ২৯
Time View
Update :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
Share
চাঁপাইনবাবগঞ্জে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ২৫ জন ব্যক্তির মাঝে বিশেষ অনুদান হিসেবে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। এতে মোট ২ লাখ ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টায় সদর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচিত উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন,সমাজের দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অসচ্ছল মানুষের দুঃখ-কষ্ট লাঘব এবং জীবনমান উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন। সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন প্রয়োজনের সময় সহযোগিতা পান, সে লক্ষ্যেই অগ্রাধিকারের ভিত্তিতে অনুদান দেওয়া হচ্ছে। মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ বলেন,অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে উপকারভোগী নির্বাচন করে প্রয়োজনের ভিত্তিতে সহযোগিতা পৌঁছে দেওয়া হলে তা তাঁদের দৈনন্দিন জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে। সমাজের অসচ্ছল মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ উল্লাহ
প্রকাশক ও সম্পাদক,দৈনিক আমাদের কথা অনলাইন নিউজ পোর্টাল
01835107929
মামুন ইসলাম
নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের কথা অনলাইন নিউজ পোর্টাল
+880 1750-353160
ফাহমিদা হক
নিউজ এডিটর, ডেস্ক,দৈনিক আমাদের কথা অনলাইন নিউজ পোর্টাল
অফিস যোগাযোগঃ
দৈনিক আমাদের কথা অনলাইন নিউজ পোর্টাল
news@dainikamaderkotha.com
https://dainikamaderkotha.com/
01835107929
সেনবাগ উপজেলা,নোয়াখালী(অস্থায়ী কার্যালয়)
https://www.facebook.com/share/14mNsVNMxWM/ (পেইজ লিংক)
https://www.youtube.com/@mohmmadullah-tu7ly(ইউটিউব লিংক)