চট্টগ্রাম নগরীর সাগরিকা স্টেডিয়াম রোডে রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে রমরমাভাবে লোহার ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশের সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। এতে জনসাধারণের চলাচল, পরিবেশ ও সড়কের স্বাভাবিক ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সরকারি জায়গা কি ব্যক্তিগত ব্যবসার সম্পত্তি? সাধারণ মানুষের চলাচলের জায়গা যদি এভাবে দখল হয়ে যায়, তাহলে দেখার দায়িত্ব কার?
স্থানীয়দের দাবি, রাস্তার পাশে লোহা ও বিভিন্ন মালামাল রাখা হলে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে। পাশাপাশি যানবাহন চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারি জায়গা এভাবে ব্যবহারের অনুমতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। দোকানের সামনে কেউ কেউ ১০০ফুট পর্যন্ত দখলে রাখছে,জন সাধারণতে চলাচলের জায়গা গুলো দখল করে রমরমা ব্যবসায়ের অভিযোগ,