অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার।
উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষক ও অতিথিরা ব্যানার ও ফেস্টুন নিয়ে ডিমলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত সুরক্ষা, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নে নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।