• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া জেলা জয় করে বিভাগীয় প্রতিযোগিতার পথে ধুনটের দুই শিক্ষার্থী

বাঘাইছড়িতে নতুন কার্যালয় পেল রিপোর্টার্স ইউনিটি

খোরশেদ আলম / ৭৪ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় চৌমুহনী কলেজ রোডের বায়তুশ শরফ মার্কেটের দ্বিতীয় তলায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ফিতা কেটে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হাসান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে রিপোর্টার্স ইউনিটি বাঘাইছড়ির মানুষের কথা তুলে ধরার পাশাপাশি এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বক্তারা বলেন, নতুন কার্যালয়টি সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংবাদ সংগ্রহ ও তথ্য আদান-প্রদানে কার্যকর ভূমিকা রাখবে। সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের অনিয়ম, অসঙ্গতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরাও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

এ সময় সত্য, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের মাধ্যমে বাঘাইছড়িতে সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণের কল্যাণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।

এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হাসান আলী অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, পেশাদার ও দায়িত্বশীলভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা