• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া জেলা জয় করে বিভাগীয় প্রতিযোগিতার পথে ধুনটের দুই শিক্ষার্থী

পিআইবির প্রশিক্ষণ ঘিরে রাঙামাটির সাংবাদিকদের অসন্তোষ

মঞ্জুরুল ইসলাম লিটন / ৩১ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট-চেকিং ও সাংবাদিকদের নিরাপত্তাবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে সহযোগিতা করছে ইউনেস্কো।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কনফারেন্স হলে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও হেড অব অফিস ড. সুজান ভাইজ। প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনেস্কোর ‘মিডিয়া অ্যান্ড ইলেকশনস’ প্রকল্পের প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল ইউন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং ঢাকা পোস্টের হেড অব নিউজ আরিফুল ইসলাম আরমান।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, এআই ব্যবহারের কৌশল, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, জেনারেটিভ এআই টুলস, এআই শনাক্তকরণ, নেটওয়ার্ক অ্যানালাইসিস, তথ্য ও গণমাধ্যম সাক্ষরতা, ছবি ও ভিডিও যাচাই এবং ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর বিভিন্ন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং রাঙামাটি শহরের কয়েকজন সাংবাদিককে নিয়ে একদিনের পৃথক একটি প্রশিক্ষণের পরিকল্পনাও রয়েছে।

এদিকে পিআইবির প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ না পাওয়ার অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, এর আগেও রাঙামাটিতে পিআইবির আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা ও শহরে কর্মরত অনেক তরুণ ও সক্রিয় সাংবাদিক অংশগ্রহণের সুযোগ পাননি। এবারও একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে বলে তারা দাবি করেছেন।

রাঙামাটি শহরের সাংবাদিক সুপ্রিয় চাকমা শুভ এবং লংগদুর আরটিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মনজুরুল ইসলাম লিটন বলেন, তারা আগের প্রশিক্ষণেও অংশগ্রহণের সুযোগ পাননি। এবারও তাদের কোনো অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

তাদের ভাষ্য, মাঠপর্যায়ে নিয়মিত কাজ করা সাংবাদিকদের বারবার প্রশিক্ষণের বাইরে রাখা দুঃখজনক। স্থানীয় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের সুযোগ আরও বিস্তৃত করার দাবি জানান তারা।

তবে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নির্বাচন কীভাবে করা হয়েছে এবং অভিযোগের বিষয়ে আয়োজকদের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা