• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
Headline
তানোর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত রক্তের সন্ধানে ছুটে চলেন এম. এ. আমির বাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু নতুন কমিটি নিয়ে যুবদলে বিভক্তি, দুমকিতে সংঘর্ষ-ভাঙচুর নওগাঁয় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা শ্রীপুরে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা কালীগঞ্জের (জামালপুরে) জামাইয়ের হাতে শশুর খুন জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু সীতাকুণ্ডে সাগর উপকূলে অজ্ঞাত ব্যক্তির পচনশীল মরদেহ উদ্ধার কচুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কড়ইয়া প্রধান সড়ক বেহাল, চরম দুর্ভোগে জনজীবন

বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান: একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

হাবিবুর রহমান ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: / ১৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নীলফামারীর ডিমলা উপজেলায় আজ ২৫ আগস্ট ২০২৬ ইং তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ওজনে কম দেওয়ার অপরাধে একটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ, হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন ডিমলায় ১টি মামলা দায়ের করা হয়।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার বাবুরহাট এলাকায় অবস্থিত ‘মেসার্স আফতাব ফিলিং স্টেশন’ প্রতি ১০ লিটার পেট্রোলে ১ লিটার ২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ১৪০ মিলিলিটার জ্বালানি তেল পরিমাপে কম দিচ্ছিল। এই অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, রওশন কবির। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মোঃ আহসান হাবিব, পরিদর্শক (মেট্রোলজি) মোঃ নাসির উদ্দিন এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ জুলকারনাইন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ডিমলা এলাকায় এই ধরনের মোবাইল কোর্ট ও ভেজাল বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা