• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

বেতিল মহাশ্মশানের উন্নয়নে এগিয়ে এলেন ব্যবসায়ী রনজিৎ ঘোষ

সোয়েল রানা / ৩৯ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ঐতিহ্যবাহী বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে মহাশ্মশান চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কমিটির সহ-সভাপতি বিমল কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অশোক মালাকারের সঞ্চালনায় ফলক উন্মোচন করেন এনায়েতপুরের রনি মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার রনজিৎ কুমার ঘোষ।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পাল, দুলাল চন্দ্র ঘোষ, প্রাক্তন শিক্ষক নব কুমার হালদার, শম্ভুনাথ মোদক, নির্মল কর্মকার, মাধব ঘোষ, রাজীব শীল এবং বিশেষ অতিথি উজ্জ্বল ঘোষ ও নির্মল ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রনি মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার রনজিৎ কুমার ঘোষ তাঁর বাবা-মায়ের স্মৃতির উদ্দেশ্যে নিজস্ব অর্থায়নে প্রায় দুইশ বছরের পুরোনো বেতিল মহাশ্মশানে শবদাহের জন্য চুল্লি ও শেড নির্মাণ করেন। এছাড়া একই মহাশ্মশানে কমিটির সাধারণ সম্পাদক অশোক মালাকারের বাবা প্রয়াত জগদীশ মালাকারের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে প্রধান ফটক।

নবনির্মিত এসব স্থাপনা বেতিল মহাশ্মশানের সেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা