• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

নাটোরে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, বাড়ছে প্রাণহানি

এরশাদ আলী / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া গোলচত্বর এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনের বেশি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে পাবনা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। পরে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪ জনে দাঁড়ায়।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেনের ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত গতির কারণে দুই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে এ সংঘর্ষ ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতাল, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, হতাহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে।

এদিকে দুর্ঘটনার পর পাবনা-রাজশাহী মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা